মেহেরপুর নিউজ:
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে মেহেরপুরের বামন্দিতে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বামুন্দি স্টেশন অফিসার মোঃ আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা নির্বাহি অফিসার দিলারা রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বামন্দি ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম। এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমান সেখানে এসে পৌঁছালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন।উপজেলা নিবার্হী কর্মকর্তা সালাম গ্রহণ করেন। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহড়া অনুষ্ঠিত হয়।