মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলার গাংনী উপজেলা পরিষদের উদ্যোগে গাংনী উপজেলার বিভিন্ন এলাকার রাস্তায় এইচবি করুন সহ বিভিন্ন কাজের টেন্ডার এর লটারি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরের দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে এ লটারী অনুষ্ঠিত হয়।
গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক উপস্থিত থেকে লটারির ড্র পরিচালনা করেন। এসময় গাংনী উপজেলা নির্বাহি অফিসার দিলারা রহমান সেখানে উপস্থিত ছিলেন। মোট ২ কোটি ১৬ লক্ষ টাকা ব্যয়ে ৪টি এইস বিবি রাস্তাসহ বিভিন্ন কাজের জন্য বিভিন্ন ঠিকাদার প্রতিষ্ঠান ৫৯১ টি টেন্ডার জমা দেন।