মেহেরপুর নিউজ:
মেহেরপুরের ড্রাইভিং পরীক্ষার্থীদের মাঝে সড়ক পরিবহন আইন ২০১৮ প্রচারপত্র বিলি করা হয়েছে। সোমবার সকালে মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে ড্রাইভিং পরীক্ষার্থীদের মাঝে এ প্রথম পত্র বিলি করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা ট্রাফিক ইন্সপেক্টর টিআই ইসমাইল হোসেন বিআরটিএ ইন্সপেক্টর সালাউদ্দিন প্রিন্স, এ সময় উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা ট্রাফিক ইন্সপেক্টর গোলাম মুজতবা,ট্রাফিক সার্জেন্ট মোজাফফর ও মেহেরপুর জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সেলিম।