মেহেরপুর নিউজ:
মেহেরপুরের মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়ন পরিষদের উদ্যোগে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচীর আওতায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে জয়পুর গ্রামের চিকন খাল খনন উদ্বোধন করা হয়েছে।
শনিবার দুপুরের দিকে বাগোয়ান ইউনিয়নের চেয়ারম্যান আইয়ুব হোসেন চিকন খাল খননের উদ্বোধন করেন। এ সময় অন্যদের মধ্যে ইউপি সদস্য আনারুল ইসলাম, বাগোয়ান মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুস সামাদ,আওয়ামী লীগ নেতা মোবারক হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।