মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে কুতুবপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে কুতুবপুর ইউনিয়ন এর মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। কুতুবপুর ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ইউপি সচিব আজিমউদ্দিন, ইউপি সদস্য রোজিনা খাতুন, দিলরুবা খাতুন, আবুলকাসেম ভদ্র, রবিউল ইসলাম প্রমূখ।