মেহেরপুর নিউজ:
মেহেরপুরের মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়ন পরিষদের উদ্যোগে বাগোয়ান ইউনিয়নের আনন্দবাস গ্রাম উন্নয়নের লক্ষ্যে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।
বুধবার দুপুরের দিকে আনন্দবাস বাজারে এ সভা অনুষ্ঠিত হয়।বাগোয়ান ইউনিয়নের চেয়ারম্যান আয়ুব হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা চেয়ারম্যান জিয়াউদ্দিন বিশ্বাস।
প্রধান অতিথির বক্তব্যে জিয়াউদ্দিন বিশ্বাস বলেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন গ্রাম হবে শহর সে লক্ষ্যে আনন্দবাস গ্রামকে শহরে পরিণত করার করতে হবে।