মেহেরপুর নিউজ:
মেহেরপুর ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযান চালিয়ে ২শ ৫০ গ্রাম গাজাসহ নাইম নামের এক যুবককে আটক করেছে।
আটক নাইম মেহেরপুর সদর উপজেলার শালিকা সিয়াম আলীর ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে মেহেরপুর সদর উপজেলার শালিকা গ্রাম থেকে ডিবি পুলিশ তাকে আটক করে। এ ব্যাপারে মাদকদ্রব্য আইনে সদর থানায় একটি মামলা দায়ের হয়েছে।