মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার সুবিদপুর “মানবতার সেবায় আমরা” এর উদ্যোগে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার বিকেলে সুবিদপুর উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সমস্ত শীতবস্ত্র বিতরণ করা হয়। মেহেরপুর জেলা পরিষদের সদস্য ইমতিয়াজ হোসেন মীরন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শতাধিক ব্যক্তির মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। খোদাবক্স মন্ডলের সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় ব্যক্তিত্ব বাড়াতে হবে।