মেহেরপুর নিউজ:
বাংলাদেশ জ্বালানি তেল পরিবেশক সমিতি, বাংলাদেশ ট্রাংক লরি ওনার্স অ্যাসোসিয়েশন, খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন ও পদ্মা, মেঘনা, যমুনা ট্যাংকলরি শ্রমিক সমিতির উদ্যোগে জ্বালানি তেল বিক্রয়ের প্রচলিত কমিশন কমপক্ষে ৭.৫%করা।
জ্বালানি তেল ব্যবসায়ীরা কমিশন এজেন্ট নাকি উৎপাদনকারী প্রতিষ্ঠান? এ বিষয়টি সুনির্দিষ্ট করাসহ ১৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে খুলনা বিভাগের ১০ টি জেলাসহ রংপুর ও রাজশাহী বিভাগের ন্যায় মেহেরপুর জেলা তেল পাম্প গুলো অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করেছে।
রবিবার ভোর থেকে তেল পাম্পে তেল বিক্রি করা বন্ধ রেখেছে। সকাল থেকে মেহেরপুর জেলার বিভিন্ন পাম্প ঘুরে দেখা গেছে মোটরসাইকেল বাস প্রাইভেটকারসহ সরকারি কর্মকর্তারা তেল ক্রয় করতে এসে ফিরে গেছে।