
মেহেরপুর নিউজ:
শহীদ স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ, বর্ণাঢ্য শোভাযাত্রা এবং আলোচনা সভার মধ্য দিয়ে মেহেরপুর মুক্ত দিবস পালিত হয়েছে।
শুক্রবার সকালে মেহেরপুর কোট চত্বরের গণকবর, মেহেরপুর জেলা পরিষদ চত্বর এবং শহীদ মেহেরপুর কলেজ মোড় এর শহীদ স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
জেলা প্রশাসক মোঃ আতাউল গনি পৃথক পৃথক ভাবে তিনটি স্থানে পুষ্পমাল্য অর্পণ করেন। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ইবাদত হোসেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক তৌফিকুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল আলম, মুক্তিযোদ্ধা কে এম আতাউল হাকিম লালমিয়া ক্যাপ্টেন আব্দুল মালেক মেহেরপুরের মুক্তিযোদ্ধাগণ অংশগ্রহণ করেন।
পরে মেহেরপুর মুক্ত দিবস উপলক্ষে মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ক্যাপ্টেন অব আব্দুল মালেকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি হিসাব উদ্দিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল খালেক সহ-সভাপতি আব্দুল হালিম, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক কেএম আতাউল হাকিম লাল মিয়া, আওয়ামী লীগ নেতা শহীদ সাদেক হোসেন বাবলু, মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম, হায়দার আলী, নুরুল আহমেদ প্রমুখ। এদিকে মেহেরপুর মুক্ত দিবস উপলক্ষে এর আগে সকালে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
জেলা প্রশাসক মোঃ আতাউল গনির নেতৃত্বে জেলা প্রশাসন চত্বর থেকে শুরু করে প্রধান সড়ক কলেজ সড়ক হয়ে মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টারে গিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষ হয়। শোভাযাত্রায় অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ ইবাদত হোসেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক তৌফিকুর রহমান, মুক্তিযোদ্ধা কে এম আতাউলা হাকিম লালমিয়া, ক্যাপ্টেন আব্দুল মালেক প্রমূখ উপস্থিত ছিলেন।