মেহেরপুর নিউজ:
মহান বিজয় দিবস উপলক্ষে মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় এন্ড বিএম কলেজ, জিনিয়াস ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ এবং গ্লোরিয়াস প্রি-ক্যাডেট একাডেমীর দেড় মাসব্যাপী কুচকাওয়াজ প্রশিক্ষণ শেষ হয়েছে।
এ উপলক্ষে শনিবার সকালে মেহেরপুর স্টেডিয়াম মাঠে সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।
মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার মিথিলা দাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সমাপনী কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন।
এ সময় প্রশিক্ষণপ্রাপ্ত দল মনোজ্ঞ কুচকাওয়াজ প্রদর্শন করেন। সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি কে এম আতাউল হাকিম লাল মিয়া। বক্তব্য রাখেন প্রশিক্ষক মোঃ মিজানুর রহমান।