মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কক্ষে সাপ্তাহিক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত এ গণশুনানি অনুষ্ঠিত হয়।
মেহেরপুর জেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ জন তাদের অভাব অভিযোগ নিয়ে জেলা প্রশাসকের কাছে আসলে জেলা প্রশাসক মো আতাউল গনি তাদের কথা ধৈর্য সহকারে শোনেন এবং সমস্যা সমাধানের আশ্বাস দেন।