মেহেরপুর নিউজ:
দিনব্যাপী বিভিন্ন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান,পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও প্রীতিভোজের মধ্যে দিয়ে মেহেরপুর লেডিস ক্লাবের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার মেহেরপুরের ভাটপাড়া ডিসি ইকো পার্কে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মেহেরপুর লেডিস ক্লাবের সভানেত্রী ও জেলা প্রশাসক পত্নী নাজমুন্নাহার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ আতাউল গনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার এসএম মুরাদ আলি, মেহেরপুর জেলা পুনাকের সভানেত্রী ও পুলিশ সুপারের পত্নী মিসেস তাহেরা রহমান।
সকালে শিশুদের মধ্যে ক্রীড়া প্রতিযোগিতার দিয়ে দিনের সূচনা করা হয় । বিকালে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ ইবাদত হোসেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ তৌফিকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদুল আলম মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওসমান গনি দিলারা রহমান, এনডিসি রকিকুল ইসলাম সহ লেডিস ক্লাবের সদস্য ও প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।