মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা প্রশাসক মোঃ আতাউল গনির উদ্যোগে মেহেরপুর সদর উপজেলার গোভীপুরে অবস্থানরত বেদে সম্প্রদায়ের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
রবিবার রাতে জেলা প্রশাসক মোঃ আতাউল গনি উপস্থিত থাকে বেদে সম্প্রদায়ের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেন। এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদুল আলম, এনডিসি রকিবুল ইসলাম, বুড়িপোতা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ শাহ জামাল প্রমুখ উপস্থিত ছিলেন। জেলা প্রশাসকের সঙ্গে বেদে সম্প্রদায়ের মোট ২৭ টি পরিবারের মাঝে কম্বল বিতরণ করেন। শীতবস্ত্র বিতরণ শেষে জেলা প্রশাসক বলেন আমি খবর পাওয়া মাত্র এখানকার শীতার্তদের মাঝে শীতবস্ত্র নিয়ে এসেছি।