মেহেরপুর নিউজ:
মেহেরপুর সোনালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপক জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মোজাম্মেল হকের জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার সকালে মেহেরপুর শহরের পুরাতন কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে সকাল দশটায় মেহেরপুর শহরের হোটেল বাজার জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা অনুষ্ঠিত হয়।
জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক কে এম আতাউল হাকিম লাল মিয়াসহ জানাজা ও দাফন কাজে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
সোমবার দিবাগত রাতে শহরের হোটেল বাজার এলাকার বাসিন্দা সোনালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপক ও মেহেরপুর জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মোজাম্মেল হক ইন্তেকাল করেন।