মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেল কেস কো-অর্ডিনেশন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলের দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোঃ আতাউল গনির সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা:শামীমা আরা নাজনীন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তৌফিকুর রহমান, পিপি পল্লব ভট্টাচার্য্য, অতিরিক্ত পিপি কাজী শহীদুল হক, জেল সুপার কামরুল হুদা প্রমুখ।