মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার যাদবপুর গ্রামের বিশিষ্ট মুক্তিযোদ্ধা হযরত আলী ইন্তেকাল করেছেন (ইন্ন——রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। মরহুম হযরত আলীর স্ত্রী ২ পুত্র ৩ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রয়েছে।
মঙ্গলবার দুপুরের দিকে মেহেরপুর জেনারেল হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। বিকেলে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় মরহুমের দাফন সম্পন্ন হয়।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদুল আলম রাষ্ট্রের পক্ষে মরহুমের মরদেহ পুষ্পমাল্য অর্পণ করেন এবং সালাম গ্রহণ করেন। এসময় মেহেরপুর পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন এ সময় বিউগলে করুণ সুর বেজে ওঠে।
সদর উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল কাশেম, মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, ইউপি সদস্য আলমগীর হোসেন লাল্টু সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সময় এ সময় সেখানে উপস্থিত ছিলেন। পরে রাতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।