মেহেরপুর নিউজ, ২৮ ডিসেম্বর:
মেহেরপুর সদর উপজেলার শালিকা গ্রামের বাসিন্দা মোঃ আব্দুল হালিম পিএইচডি ডিগ্রী অর্জন করেছেন।
আব্দুল হালিম ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট সিস্টেম অফ বাংকিং সেক্টর ইন বাংলাদেশ উপর তিনি পি এইচ ডি ডিগ্রী লাভ করেন।
তিনি মেহেরপুর সদর উপজেলার শালিকা গ্রামের আব্দুল লতিফের জ্যেষ্ঠপুত্র। তিনি আমেরিকান ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি ক্যালিফোর্নিয়ার আন্ডারে ঢাকা স্টাডি সেন্টার থেকে এ ডিগ্রী অর্জন করেন। আব্দুল হালিম ১৯৯৭ সালে মেহেরপুর সদর উপজেলার শালিকা মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি, ১৯৯৯ সরকারি কলেজ থেকে এইচএসসি, ২০১১ মুজিবনগর ডিগ্রী কলেজ থেকে বিএসএস, ২০১৪ চুয়াডাঙ্গার ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি থেকে এমবিএ ডিগ্রি লাভ করেন। ২০১২ সালে তিনি ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক লি. চুয়াডাঙ্গা শাখার সিনিয়র ইনভেস্টমেন্ট অফিসার হিসেবে চাকরি জীবন শুরু করেন। দুই কন্যা সন্তানের জনক আব্দুল হালিম পিএইচডি ডিগ্রি অর্জনের ক্ষেত্রে পিতা-মাতাসহ, স্ত্রী, বড় ভাই আব্দুল হান্নান এর কাছে চির কৃতজ্ঞ। তিনি সকলের কাছ থেকে দোয়া কামনা করছেন।