মেহেরপুর নিউজ:
পুলিশ নারী কল্যান সমিতির উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার সকালের দিকে মেহেরপুর পুলিশ লাইন মিলনায়তনে মেহেরপুরের বিভিন্ন এলাকার শতাধিক অসহায় দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
পুলিশের খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি হাবিবুর রহমানের পত্নী শামসুন্নাহার বিউটি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন।
পুলিশ নারী কল্যাণ সমিতির মেহেরপুর জেলা শাখার সভানেত্রী মিসেস তাহেরা রহমানের সভাপতিত্বে স্বীতবদ বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার হাসিবুল আলম সহ পুলিশ নারী কল্যাণ সমিতির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।