মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৪ জুলাই:
মেহেরপুরের সহকারি পুলিশ সুপার মাহিবুজ্জামানের বদলী উপলক্ষে বুধবার রাতে মেহেরপুর ক্লাবের উদ্যোগে মেহেরপুর টেনিস ক্লাব মাঠে বিদায় ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বাবুল মিয়াকে বরণ করে নেয়া হয়। মেহেরপুরের জেলা প্রশাসক বেনজামিন হেমব্রমের সভাপতিত্বে বিদায় ও বরণ অনুষ্ঠানে বক্তব্য রাখের মেহেরপুরের পুলিশ সুপার মোঃ সাহরিয়ার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বাবুল মিয়া, সহকারি পুলিশ সুপার মাহিবুজ্জামান, জেলা জজ আদলতের পিপি মিয়াজান আলী, ক্লাবের সদস্য সিরাজুল ইসলাম, জানে আলম, এ্যাড. পলব ভট্টাচায্য প্রমুখ।