মেহেরপুর নিউজ:
আত্মমানবতার সেবায় নিয়োজিত বাংলাদেশ ক্রিসেন্ট সোসাইটি। এই শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি মেহেরপুর ইউনিটের উদ্যোগে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বুধবার সকালে মেহেরপুর জেলা পরিষদ প্রাঙ্গনে শীত বস্ত্র বিতরণ উদ্বোধন করা হয়। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি মেহেরপুর ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণের উদ্বোধন ঘোষণা করেন।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে রেডক্রিসেন্ট মেহেরপুর জেলা ইউনিটের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খন্দকার একরামুল হক হিরা, সদস্য আবদুর রব বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।