গাংনী প্রতিনিধি:
মেহেরপুরের গাংনীতে বিজন (১২) নামের এক বালক বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছে। বিজন মাইলমারী গ্রামের মন্টু আলীর ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, বিজনের মা তাকে মাঠে যাওয়ার কথা বলে নামাজ আদায় করতে বসে।
নামাজ শেষ করে দেখে বিজন টিভির পিছনে হাসুয়া দিয়ে কি যেন করছে। এক পর্যায়ে হাসুয়াটি ভেঙ্গে যায়। বিজনের মা রাগাণি¦ত হয়ে তাকে ঘরের ঝাড়– দিয়ে মারপিট করে। এতে বিজন তার মায়ের উপর ক্ষোভ ও অভিমান করে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে। প্রত্যাক্ষদর্শীরা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক বিজনকে বিষমুক্ত করে প্রাথমিক চিকিৎসা দিয়েছে। তবে তাকে ডাক্তারী পর্যবেক্ষণে রাখার জন্য ভর্তি করে রাখা হয়েছে।