মেহেরপুর নিউজ:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়।
শুক্রবার সকালে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোঃ আতাউল গনি, অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, মেহেরপুর জেলা প্রেসক্লাবের সভাপতি তোজাম্মেল আযম, মেহেরপুর প্রেসক্লাবের উপদেষ্টা তুহিন অরণ্য, সভাপতি ফজলুল হক মন্টু, মেহেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব চাদু, সাংবাদিক ওয়াজেদুল হক জেদু, ফারুক হোসেন, গোলাম মোস্তফা প্রমূখ বক্তব্য রাখেন।
প্রেস ব্রিফিংয়ে অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক ইবাদত হোসেন,তৌফিকুর রহমান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোহাম্মদ মুজাহিদুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদুল আলম, সহকারী কমিশনার (ভূমি) মাইনউদ্দিন, সহকারী কমিশনার রকিবুল ইসলাম, মিথিলা দাস প্রমুখ উপস্থিত ছিলেন।