মেহেরপুর নিউজ:
মেহেরপুর পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটন মেহেরপুর পৌর এলাকার ৭ নম্বর ওয়ার্ডের মিয়া পাড়ায় বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড ও মসজিদ পরিদর্শন করেছেন।
শনিবার দুপুরের দিকে পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন এসকল উন্নয়নমূলক কর্মকান্ড পরিদর্শন করেন। এ সময় পৌর কাউন্সিলর নুরুল আশরাফ রাজিব সহ এলাকার বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।