মেহেরপুর নিউজ ডেক্স:
কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলাধীন কুষ্টিয়া ব্যাটালিয়ন ৪৭ বিজিবি‘র অধীনস্থ ঠোটারপাড়া বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ ফারুক আহম্মেদ এর নেতৃত্বে বাংলাদেশের অভ্যন্তরে মুন্সিগঞ্জ মাঠ নামক স্থানে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ২০ বোতল বেঙ্গল টাইগার মদ উদ্ধার করেছে বিজিবি।
এদিকে একই জেলা দৌলতপুর উপজেলাধীন কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ চরচিলমারী বিওপি‘র টহল কমান্ডার সুবেদার মোঃ গোলাম কাওসার এর নেতৃত্বে বাংলাদেশের অভ্যন্তরে ডিগ্রীরচর মাঠ নামক স্থানে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় ভারতীয় ৯২ বোতল মদ উদ্ধার করেছে বিজিবি।
কুষ্টিয়া ৫৭ বিজিবি‘র অধনিায়ক মোঃ রফিকুল আলম জানান, ঠোটারপাড়া বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ ফারুক আহম্মেদ ও চরচিলমারী বিওপি‘র টহল কমান্ডার সুবেদার মোঃ গোলাম কাওসার এর নেতৃত্বে চোরাচালান বিরোধী অভিযানের অংশ হিসাবে দৌলতপুর উপজলোর সীমান্তে মুন্সিগঞ্জ মাঠ ও ডিগ্রীরচর মাঠ নামক স্থানে বিজিবি‘র সদস্যরা টহল দিচ্ছিলেন।
এ সময় ভারত থেকে বাংলাদেশে আসার সময় বিজিবি‘র সদস্যরা মুন্সিগঞ্জ মাঠ ও ডিগ্রীরচর মাঠ নামক স্থানে মোট ১১২ বোতল মদ মালিকবিহীন অবস্থায় উদ্ধার করে।