মেহেরপুর নিউজ:
চাকরি জীবনের শেষ কর্মদিবসে অনিয়মতান্ত্রিকভাবে ৭ জন্য নকল নবিশকে অন্যত্র বদলি করায় মেহেরপুরের নকল নবিশরা মেহেরপুর জেলা রেজিস্ট্রারের কার্যালয় ঘেরাও করে রাখে। সোমবার বিকেলের দিকে এ ঘটনা ঘটে।
মেহেরপুর জেলা রেজিস্ট্রার সুখরঞ্জন রায় তার চাকুরী জীবনের শেষ দিন আজ সোমবার। মেহেরপুর থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নেওয়ার আগেই অনিয়মতান্ত্রিকভাবে গাংনী উপজেলা নকল নবিশ হাফিজ আল শামস, আবুল কালাম আজাদ ও সাদিয়া সুলতানা কে মুজিবনগরে। মুজিবনগরের আনোয়ার জাহিদ কে গাংনী,এবং ববিতা, আলিয়া সিদ্দিকা ও হাফিজুর রহমানকে মেহেরপুরে বদলির আদেশে স্বাক্ষর করে নির্ধারিত সময়ের পূর্বেই অফিস থেকে সটকে পড়ে।
বিষয়টি জানতে পেরে মেহেরপুর জেলা রেজিস্ট্রার অফিসে কর্মরত নকল নবীশরা ক্ষোভে ফেটে পড়ে। পরে তারাজেলা রেজিস্ট্রের কক্ষ ঘোরাও করে অবস্থান গ্রহণ করে।