মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে মেহেরপুর জেলা স্বাস্থ্য বিভাগের উপ-পরিচালক ডাক্তার শামীম আরা নাজনীন এর বিদায় এবং নবাগত সিভিল সার্জন ডাক্তার নাসির উদ্দিনের যোগদান উপলক্ষে বিদায় ও বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রবিবার দুপুরে সিভিল সার্জন অফিস মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিদায়ী উপপরিচালক ডাক্তার শামীম আরা নাজনীন ও নবাগত সিভিল সার্জন ডাক্তার নাসিরুদ্দিন কে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার অলক কুমার দাস, ডাক্তার ফয়সাল আহমেদ, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা কাজী রওশন নাহার ইপিআই সুপার আব্দুস সালামসহ সিভিল সার্জন অফিসের কর্মকর্তা কর্মচারীগণ এ সময় সেখানে উপস্থিত ছিলেন।