মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২০ জুলাই:
মেহেরপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে মঙ্গলবার মেহেরপুর সরকারী বালক উচ্চ বিধ্যালয় মাঠে মেহেরপুর সদর উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতা ফজিলাতুন নেসা প্রাথমিক বিদ্যালয় জাতীয় গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। এদিন উদ্বোধনী দিনে বঙ্গবন্ধু কাপে মেহেরপুর শহীদ ক্যাপ্টেন আশরাফুল হাফিজ খান দৃষ্টি নন্দন সরকারী প্রাথমিক বিদ্যালয় ও রায়পুর সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং বঙ্গমাতা গোল্ড কাপে ঝাউবাড়িয়া রেজিঃ বে-সরকারী প্রাথমিক বিদ্যালয় ও শালিকা রেজিঃ বে-সরকারী প্রাথমিক বিদ্যালয় নিজ নিজ খেলায় জয়লাভ করেছে। খেলায় মেহেরপুর শহীদ ক্যাপ্টেন আশরাফুল হাফিজ খান দৃষ্টি নন্দন সরকারী প্রাথমিক বিদ্যালয় ৩-০ গোলে আমঝুপি বালক সরকারী প্রাথমিক বিদ্যালয়কে ও রায়পুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ৩-১ গোলে শোলমারী প্রাথমিক বিদ্যালয়কে এবং বঙ্গমাতা গোল্ড কাপে ঝাউবাড়িয়া রেজিঃ বে-সরকারী প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে বড়বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়কে ও শালিকা রেজিঃ বে-সরকারী প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে আমদহ সরকারী প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে।