মেহেরপুর নিউজ:
জাতীয় খাদ্য নিরাপদ দিবস উপলক্ষে মেহেরপুরে র্যালি অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে এ র্যালী বের করা হয়।
জেলা প্রশাসক মোঃ আতাউল গনির নেতৃত্বে র্যালিটি জেলা প্রশাসক চত্বর থেকে শুরু করে একই স্থানে গিয়ে শেষ হয়। র্যালিতে অন্যদের মধ্যে সিভিল সার্জন ডক্টর নাসিরুদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, মেহেরপুর জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি কে এম আতাউল হাকিম লাল মিয়া, গাংনী উপজেলা চেয়ারম্যান এম এ খালেক, গাংনী পৌরসভার মেয়র আশরাফুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।