মেহেরপুর নিউজ:
অমর ২১শে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে মেহেরপুর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোঃ আতাউল গনির সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসূল, সিভিল সার্জন ডক্টর নাসিরুদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, আব্দুল হালিম, মেহেরপুর জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি কে এম আতাউল হাকিম লাল মিয়া, গাংনী উপজেলা চেয়ারম্যান এম এ খালেক, গাংনী পৌরসভার মেয়র আশরাফুল ইসলাম,মেহেরপুর পৌরসভার প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, অরনীর সভাপতি নিশান সাবের প্রমূখ উপস্থিত ছিলেন।