মেহেরপুর নিউজ:
মেহেরপুরে অবৈধ যানবাহন চলাচলের বিরুদ্ধে বিশেষ চেকপোস্ট বসিয়েছে ট্রাফিক পুলিশ। সড়ক দুর্ঘটনা প্রতিরোধের লক্ষ্যে রবিবার বিকেলে মেহেরপুর পাসপোর্ট অফিসের সামনে অবৈধ যানবাহন চলাচল ও হেলমেট বিহীন মোটরসাইকেল চালকদের সতর্ক করেছেন মেহেরপুর ট্রাফিক পুলিশ।
এ সময় উপস্থিত ছিল মেহেরপুর ট্রাফিক ইনস্পেক্টর ইসমাইল হোসেন, সার্জেন্ট পবিত্র বিশ্বাস, সার্জেন্ট মোজাফফর ও এটিএসআই মুস্তাফিজুর রহমান।