মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার রায়পুর মাঠে অনুষ্ঠিত রাইপুর প্রিমিয়ার ক্রিকেট লীগে শিবপুর জয়লাভ করেছে। সোমবার অনুষ্ঠিত খেলায় কোমরপুরকে ৩ উইকেটে পরাজিত করে।
প্রথমে ব্যাট করতে নেমে কোমরপুর ১০.১ ওভারে সবকয়টি উইকেট হারিয়ে ৬৭ রান সংগ্রহ করে। জবাবে খেলতে নেমে ১২.৩ ওভারে ৭ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় শিবপুর । নিজ দলের হয়ে ১ উইকেট ও ৩০ রান মিয়ে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় রকেট।