মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা ইসলামিক ফাউন্ডেশন এর উদ্যোগে ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে মেহেরপুর জেলা পর্যায়ে জাতীয় শিশু কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে মেহেরপুর ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলার ৩ উপজেলার ক্বিরাত, আজান, বক্তৃতা, হামদ ও নাথ, রচনা, কবিতা আবৃতি ও ইসলামী জ্ঞান ( কুইজ) প্রতিযোগিতায় বিজয়ীরা জেলা পর্যায়ের প্রতিযোগিতা অংশগ্রহণ করে।
এর আগে মেহেরপুর জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক একেএম শাহীন কবির মেহেরপুর জেলা পর্যায়ে প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন। সময় মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমীর শিল্পী শাফিনাজ আরা ইরানী, শামিম জাহাঙ্গীর সেন্টু প্রমূখ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।