মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলা পরিষদের উদ্যোগে সদর উপজেলা পর্যায়ে শুদ্ধ সুরে জাতীয় সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদুল আলম সদর উপজেলা পর্যায় প্রতিযোগিতার উদ্বোধন করেন।
সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিনয় কুমার চাকী, একাডেমিক সুপারভাইজার আনোয়ার হোসেন, বাড়ি বাঁকা সীমান্ত মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রধান শিক্ষক শাশ্বত চক্রবর্তী, বামন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফৌজিয়া তুলি এ সময় সেখানে উপস্থিত ছিলেন। মেহেরপুর পৌরসভা সহ বিভিন্ন ইউনিয়নের বিজয়ীরা সদর উপজেলা পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।