গাংনী প্রতিনিধি:
মেহেরপুরের গাংনীতে সড়ক দুর্ঘটনায় রনি (৩০) নামের এক যুবক মারাত্মকভাবে আহত হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৮ টার দিকে কাথুলী মোড়ে এ দুর্ঘটনা ঘটে। রনি গাংনী উপজেলার নিত্যানন্দপুর গ্রামের শশি সরকারের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রনি গাংনী বাজার থেকে বাড়ি ফিরছিল। কাথুলী মোড়ে বিপরীত দিক থেকে আসা আর একটি মোটরসাইকেলের সাথে সংঘর্ষ এড়াতে নিয়ন্ত্রণ হারিয়ে রনি একা একা পাকা রাস্তার উপর ছিটকে পড়ে এ দুর্ঘটনার শিকার হয়।
স্থানীয়রা রনিকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক রনিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি রাখার পরামর্শ দেয়।