মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২২ জুলাই:
মেহেরপুর সদর উপজেলার আমঝুপি গ্রাম থেকে ৪টি তাজা বোমা উদ্ধার করেছে মেহেরপুর সদর থানা পুলিশ । উদ্ধার করা বোমা গুলি বেশ শক্তিশালী বলে জানিয়েছেন পুলিশ।উদ্ধার করা বোমা গুলি নিস্ক্রিয় করার লক্ষে থানা চত্বরে বালতি ভর্তি পানিতে ডুবিয়ে রাখা হয়েছে।এ ব্যাপারে সদর থানায় একটি সাধারন ডায়েরী হয়েছে।
পুলিশ জানায়,আজ শুক্রবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর পুলিশের একটি দল আমঝুপি গ্রামের মীরপাড়ায় অভিযান চালায়। পুলিশ মীরপাড়ার কুতুব উদ্দিনের বাড়ির পিছনের বাগান থেকে লাল ও কালো টেপে মোড়ানো চারটি বোমা উদ্ধার করে মেহেরপুর সদর থানায় নিয়ে যায়।
মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ হাসান হাফিজুর রহমান জানান,বোমাগুলো সেখানে কে বা কারা এনেছে এবং কি উদ্দের্শে এনেছে সে বিষয়ে কিছুই জানা যায়নি।