মেহেরপুর নিউজ:
বসন্তের শুরুতে মেহেরপুরে ঘন কুয়াশা পড়তে শুরু করেছে। ঘন কুয়াশার কারণে মেহেরপুরে যান চলাচলে বাধার সম্মুখীন হওয়া সহ নানা রকম অসুখে আক্রান্ত হচ্ছে মানুষ। রবিবার ভোর থেকে মেহেরপুরের বিভিন্ন অঞ্চলে ঘন কুয়াশা দেখা যায়।
ঋতু পরিবর্তনের সাথে সাথে মেহেরপুরে ভোরের দিকে ঘন কুয়াশা দিনে গরম রাতে শীত পড়ার কারণে মেহেরপুরে ঠান্ডা জ্বরের ভাব দেখা যাচ্ছে। যানবাহন চলাচল ও তাদের হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে।