মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা পুলিশের উদ্যোগে মাসিক কল্যাণ সভা ও মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। রবিবার পুলিশ লাইন মিলনায়তনে মাস্টার প্যারেড কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
পুলিশ সুপার এসএম মুরাদ আলীর সভাপতিত্বে কল্যাণ সাহেবের বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসিবুল আলম প্রমূখ।
পরে সেখানে পুলিশ বিভাগে বিশেষ অবদান রাখায় কয়েকজনকে পুরস্কৃত করা হয়। এর আগে পুলিশ লাইন মাঠে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার এসএম মুরাদ আলী প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন।