মেহেরপুর নিউজ:
মেহেরপুরের মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওসমান গনি মুজিবনগর উপজেলার বিভিন্ন সড়কের উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন।
বৃহস্পতিবার দুপুরের দিকে মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওসমান গনি মুজিবনগর উপজেলার মোনাখালী ইউনিয়নের বিভিন্ন সড়কের কাজ পরিদর্শন করেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাহিদা ইসলাম এ সময় সেখানে উপস্থিত ছিলেন।