মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৪ জুলাই:
মেহেরপুর সদর থানার পুলিশ শনিবার সকালে মেহেরপুর উজুলপুর সড়ক থেকে ২ বছরের সাজা প্রাপ্ত পলাতক আসামি মনোরুদ্দিন ডাকাতকে আটক করেছে।
গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর সদর থানার এ এস আই আমিনুল ইসলামের নেতৃত্বে এদিন সকালের দিকে মেহেরপুর সদর উপজেলার উজুলপুর সড়কের কায়েম কাটার মোড় থেকে তাকে আটক করে। ওই সময় মনোরুদ্দিন একটি মোটর সাইকেল যোগে উজুলপুরের দিকে যাচ্ছিল। মেহেরপুর সদর উপজেলার চকশ্যামনগর গ্রামের মূলুক চাঁদের ছেলে মনোরুদ্দিনের বিরুদ্ধে একটি ডাকাতি মামলায় গত ২৫ জুন/২০১০ তারিখে মেহেরপুর চিপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ২ বছরের সশ্রম কারাদন্ড ও এক হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৫ মাসের কারাদন্ডাদেশ দেন। যার মামলা নং- ৫৯/৩।