মেহেরপেুর নিউজ:
ভোরের কাগজে জেলা প্রতিনিধি সাংবাদিক আনিসুজ্জামান মেন্টুর দাফন সম্পন্ন হয়েছে। বুধবার সকালে মেহেরপুর শহরের হোটেল বাজার জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে মেহেরপুর পৌর কবরস্থানে তাকে দাফন করা হয়।
মেহেরপুরে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জানাজা ও দাফন কাজে অংশগ্রহণ করে। মঙ্গলবার সন্ধ্যায় তার নিজ ব্যবসা প্রতিষ্ঠানে হৃদরোগে আক্রান্ত হয়ে আনিসুজ্জামান মেন্টু মৃত্যুবরণ করেন।