মেহেরপুর নিউজ:
বিসিক এর উদ্যোগে বিসিকের কর্মকর্তা-কর্মচারীদের উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে মেহেরপুরের মুজিবনগর পর্যটন মোটেল কেন্দ্রে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
বিসিকের প্রকল্প পরিচালক (প্রযুক্তি) ডক্টর আবদুস সালামের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর ২ আসনের সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন, শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুল হালিম, বিসিকের চেয়ারম্যান মোস্তাক হাসান, মেহেরপুর জেলা প্রশাসক মোঃ আতাউল গনি।