মেহেরপুর নিউজ:
মেহেরপুর এসএমই ফাউন্ডেশন এর উদ্যোগে মেহেরপুর জেলা প্রশাসনের সহযোগিতায় ক্ষুদ্র ও মাঝারি শিল্পের স্থানীয় পণ্যের প্রভাব সমস্যা ও সম্ভাবনা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমানের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ আতাউল গনি। মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডঃ আবদুল ওয়াদুদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর শফিউল ইসলাম সরদার, অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোহাম্মদ মুজাহিদুল ইসলাম, মেহেরপুর জেলা শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক আরিফুল এনাম বকুল। মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল আলম এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্যানেলভুক্ত বক্তব্য রাখেন মেহেরপুর সরকারি কলেজের প্রভাষক খায়রুল ইসলাম, সরকারি মহিলা কলেজের প্রভাষক রোজি উদ্দিন, পিপি পল্লব ভট্টাচার্য, নারী উদ্যোক্তা মাহফুজা খাতুন, সাংবাদিক মাহবুব চান্দু, জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান শামীম আরা হীরা প্রমুখ।