মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে বুধবার সকালে মেহেরপুর সদর উপজেলার আমদাহ ইউনিয়ন পরিষদ মিলনায়তনে উন্মুক্ত পদ্ধতিতে বয়স্ক বিধবা ও প্রতিবন্ধী ভাতাভোগী বাছাইয়ের উদ্বোধন করা হয়েছে।
সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ বাছাইয়ের উদ্বোধন ঘোষণা করেন। আমদা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক কাজী কাদের মোহাম্মদ ফজলে রাব্বী। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে প্রফেশনাল অফিসার সাজ্জাদ হোসেন, শহর সমাজসেবা কর্মকর্তা সোহেল মাহমুদ, সরকারি শিশু পরিবারের উপ তত্ত্বাবধায়ক সাঈদ হাসান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আলমগীর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।