তোফায়েল হোসেন, গাংনী প্রতিনিধি:
মেহেরপুরের গাংনীতে ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১ টার সময় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ও উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ খালেক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান, সাবেক সংসদ সদস্য মকবুল হোসেন, পৌরমেয়র আশরাফুল ইসলাম, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, জেলা পরিষদ সদস্য মজিরুল ইসলাম, সাহানা ইসলাম শান্তনা, ধানখোলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আখেরুজ্জামান, কাথুলী ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান রানা, মটমুড়া ইউপি চেয়ারম্যান সোহেল আহম্মেদ, রায়পুর ইউপি চেয়ারম্যান গোলাম সাকলায়েন ছেঁপু, বামন্দি ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম, গাংনী সরকারী ডিগ্রী কলেজের অধ্যক্ষ মনিরুল ইসলাম।
সভায় উল্লেখিত দিবস গুলো যথাযথা মর্যাদায় পালনের জন্য সুপারিশসহ বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক নূরজাহান বেগম, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মোশাররফ হোসেন, জাতীয় পার্টি (জাপা) জেলা সভাপতি সাইফুল ইসলাম সেলিম, জাতীয় পাটি (জেপি) জেলা সভাপতি আব্দুল হালিম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মুনতাজ আলী, গাংনী র্যাব ক্যাম্পের প্রতিনিধি মহসিন আলী, গাংনী ইটভাটা মালিক সমিতির সভাপতি এনামুল হকসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন, রাজনৈতিক সংগঠন, অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ, সামাজিক সংগঠন এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।