মেহেরপুর নিউজ:
ঐতিহাসিক ৭ ই মার্চ উপলক্ষে মেহেরপুর জেলা পুলিশের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়। শনিবার বিকেলে মেহেরপুর পুলিশ লাইন মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার এসএম মুরাদ আলি। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, সদর থানার ওসি শাহ দারা, টিআই ইসমাইল হোসেন, এ এস আই মিরাজ আলি, কনস্টেবল সুলতানা প্রমুখ।