মেহেরপুর নিউজ:
মুজিব বর্ষ উপলক্ষে সারা দেশের ন্যায় আগামী ১৪ ই মার্চ মেহেরপুর জেলাতে একযোগে পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযান শুরু করা হবে।
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। জেলা প্রশাসক মোঃ আতাউল গনির সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক তৌফিকুর রহমান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মো, মুজাহিদুল ইসলাম জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফজলে রহমান প্রমূখ