মেহেরপুর নিউজ:
মেহেরপুর শহরের বাসস্ট্যান্ড এলাকায় একটি চায়ের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে।
মেহেরপুর শহরের বাস স্ট্যান্ড এলাকার রাজুর চায়ের দোকানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ও সময় দোকান বন্ধ ছিল। খবর পেয়ে মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর স্টেশন অফিসার জাহিদুল ইসলামের নেতৃত্বে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে আনে। স্টেশন অফিসার জাহিদুল ইসলাম জানান বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে।