মেহেরপুর নিউজ:
মেহেরপুর পৌরসভার টিএলসিসি কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরের দিকে এ সভা অনুষ্ঠিত হয়।
পৌর মেয়র মাহফুজুর রহমান রিটনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল, জেলা পরিষদের সাবেক প্রশাসক অ্যাডভোকেট মিয়াজান আলী, কাউন্সিলর আল মামুন, সচিব তৌফিকুর রহমান, যুব লীগের যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম পেরেশান প্রমুখ।