মেহেরপুর নিউজ:
এডিবির সাড়ে ৬ লক্ষ টাকা ব্যায়ে মেহেরপুর জেলা পরিষদ প্রাঙ্গনে নির্মিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উদ্বোধন করা হয়েছে।
মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসূল উপস্থিত থেকে বঙ্গবন্ধু ম্যুরাল উদ্বোধন করেন। এ সময় সেখানে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মেহেরপুর জেলা ইমাম সমিতির সভাপতি আনছার উদ্দীন বেলালী। এসময় সেখানে জেলা পরিষদের সদস্য নার্গিস আরা, খাজা মইনুদ্দিন লিটন, আজিমুল বাড়ি মুকুল, আলমাস হোসেন শিলু প্রকৌশলী সুবল চন্দ্র প্রমুখ উপস্থিত ছিলেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সারাদেশে ন্যায় মেহেরপুর জেলা পরিষদ প্রাঙ্গনে বঙ্গবন্ধু ম্যুরাল তৈরি করা হয়।